1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ: উন্নয়নের প্রতিশ্রুতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ: উন্নয়নের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননন্দিত নেতা জনাব আরিফুল হক চৌধুরীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। গতকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) তিনি গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পাতনি ও বড় গুসা গ্রামে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।

এ সময় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেট-৪ আসনের অবহেলিত জনপদকে আধুনিক মডেলে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে এই অঞ্চলের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন আনা হবে। গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি জনাব মাহবুব আলম। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন। উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব বদর উদ্দিন বাদশা।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সিলেট-৪ নির্বাচনী এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। অবহেলিত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা। পথসভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট