1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুর-৩ ধানের শীষ প্রতীকে প্রচারণা টিমের প্রধান সমন্বয়ক ছাত্রনেতা দেলোয়ার হোসেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

জামালপুর-৩ ধানের শীষ প্রতীকে প্রচারণা টিমের প্রধান সমন্বয়ক ছাত্রনেতা দেলোয়ার হোসেন

মোঃ রিয়াজুল ইসলাম মুছা মাদারগঞ্জ 
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ রিয়াজুল ইসলাম মুছা মাদারগঞ্জ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় গতি আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এই আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আসন ভিত্তিক এক জনকে প্রধান সমন্বয়ক করে ও দুই থেকে তিন জনকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুর ০৩( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে প্রধান সমন্বয়কের দ্বায়িত্ব পান রাজপথ থেকে উঠা আসা একাধিক মামলার আসামি ও কারা নির্যাতিত ছাত্রনেতা, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নের কৃতিসন্তান, সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রচারণা টিমের সমন্বয়ক হলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন পলাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান আসিফ।

দলীয় সূত্রে জানা যায়, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে মোঃ দেলোয়ার হোসেনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন এবং বিজয়ের লক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন ।

প্রধান সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দেলোয়ার হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের আস্থায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সাথে পালন করবো। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে মেলান্দহ-মাদারগঞ্জের মাটি ও মানুষের সমর্থন নিয়ে সর্বোচ্চ প্রচারণার মধ্য দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই আসনটি আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।

জামালপুর-০৩ আসনে তরুণ প্রজন্মের ভোটের প্রভাব অনেক বেশি। সে ক্ষেত্রে ছাত্রদলের মতো একটি লড়াকু সংগঠনের নেতৃত্বে দেলোয়ার হোসেনের মতো সংগঠকের উপস্থিতি মাঠের রাজনীতিতে ধানের শীষের অবস্থানকে আরও সুসংহত করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। ইতিমধ্যেই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রচারণার রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট