1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সিপিএসসি ইউনিট।র‍্যাব সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এই এলিট বাহিনী।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ০০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আহম্মদ আলীর ছেলে। অভিযানের সময় তার দেহ তল্লাশি চালিয়ে মোট ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা বিক্রির উদ্দেশ্যে তার কাছে সংরক্ষিত ছিল বলে র‍্যাব নিশ্চিত করেছে।র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামি এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিলেন।মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট