1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সালথায় গণ অধিকার পরিষদের দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সালথায় গণ অধিকার পরিষদের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে রবিবার (১৮ জানুয়ারি) সালথা কলেজ সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, গণতন্ত্রের মাতা স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব দলমতের উর্ধে সারা বাংলাদেশের একজন অভিভাবক দায়িত্বশীল নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার তিনি শুধু তাই ছিলেন না উনি উনার আপোষহীন চরিত্রের মধ্যে দিয়ে নেতৃত্বের, রাজনৈতিক, মানবিক ও গুণাবলির মধ্যে দিয়ে উপমহাদেশের একজন কিংবদন্তি নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আমি এই দোয়া মাহফিল থেকে উনার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং আল্লাহতালা যেন উনাকে জান্নাতবাসী করেন।শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সালথা-নগরকান্দায় এখন আর অন্য কোনো দল নাই। দল আছে ওবায়দুর রহমানের দল শামা ওবায়েদের দল আছে শুধু ধানের শীষের দল। যদি তাই সঠিক হয়ে থাকে দল মত নির্বিশেষে যারা সেখান থেকে নেতৃত্ব দেন সকলের কাছে আমি অনুরোধ করবো সবাই মিলে ভোট চাওয়ার ব্যবস্থা করুন। এবং সবাই মিলে জনসাধারণ ও প্রতিটি পরিবারের কাছে ধানের শীষের বার্তা নিয়ে যেতে হবে।ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় দোয়া মাহফিলে গণ অধিকার পরিষদের ফরিদপুর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বিএনপি , সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর,  শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আকুবর মাতুব্বর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ,নগরকান্দা ও সালথা উপজেলা শাখার  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট