1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদকের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদকের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: এনামুল হক খন্দোকার ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব জহির উদ্দিন স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজের সার্বিক শিক্ষা পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়, সহশিক্ষা কার্যক্রম জোরদার করা, ক্যাম্পাসে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষা-সহায়ক কার্যক্রম বাস্তবায়নে কলেজ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।অধ্যক্ষ প্রফেসর মো: এনামুল হক খন্দোকার ছাত্রদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন,ফেনী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষা ও নৈতিক বিকাশে কলেজ প্রশাসন সবসময় আন্তরিক। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।শিক্ষক পরিষদের সম্পাদক জনাব জহির উদ্দিন বলেন, ছাত্রদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হলে শিক্ষা কার্যক্রম গতিশীল হয়। ছাত্র সংগঠনগুলোকে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবে এবং কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা ভবিষ্যতেও কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষা বান্ধব কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট