1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া সদর উপজেলার ফাঁপোর পশ্চিমপাড়ায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক ই আজম, বীর প্রতীক বলেন,গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান মানে হলো দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করা। হ্যাঁ ভোট জনগণের মতামতের প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে।তিনি বলেন,হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ উন্নয়ন, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামোর পক্ষে অবস্থান নেয়। এটি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করে।প্রধান অতিথি আরও বলেন,মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল জনগণের মতের স্বাধীনতা। গণভোটে হ্যাঁ ভোট দেওয়া সেই চেতনারই বাস্তব প্রয়োগ। এটি শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যম।তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সঠিক ও বাস্তব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে। এতে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটার উপস্থিতি বাড়াতে এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার শাহাদাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ ভোটাররা।উল্লেখ্য, জেলা তথ্য অফিস,বগুড়া এর আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট