1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলের ফুলকি ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলের ফুলকি ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

​টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ফুলকি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই কমিটি অনুমোদন দেওয়া হয়।​মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান ও সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়-এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ​ফুলকি ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত ৩৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে রনি মিয়াকে আহ্বায়ক ও শাহরিয়া শান্তকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান ও সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয় সহ প্রমুখ ।​দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটিতে ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট সংখ্যক সদস্যের সমন্বয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে যাতে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায়। উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এই নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে। দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা রাজপথে সর্বদা সক্রিয় থাকবে বলে আমরা বিশ্বাস করি।” ​এদিকে, ফুলকি ইউনিয়নে নতুন কমিটি গঠনের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দেয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দও দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট