1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে ‘সুজন’-এর ১১ সদস্যের নতুন কমিটি গঠন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে ‘সুজন’-এর ১১ সদস্যের নতুন কমিটি গঠন

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।সভায় চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদকে সভাপতি এবং বাসাইল নতুন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী আখতারুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খোরশেদ জামিল ও সুরনজিৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকেরুল করিম পাপন ও আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজুয়ান তানভীর খান রাজিব। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, মো. রিপন মিয়া ও আমিনুল ইসলাম জনি।আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাসাইল উপজেলার উন্নয়নে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট