1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে বিষপানে আত্মহত্যার চেষ্টা; চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে বিষপানে আত্মহত্যার চেষ্টা; চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

বগুড়ার কাহালু উপজেলায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করা এক কিশোরী দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। মৃত কিশোরীর নাম মোছাঃ সুন্নাতি (১৬)।তিনি কাহালু থানাধীন কালাই ইউনিয়নের ছোট ভাদাহার গ্রামের বাসিন্দা মোঃ ছামীউলের মেয়ে এবং সিয়ামের স্ত্রী।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিকেল আনুমানিক ৩টা সময় মোছাঃ সুন্নাতি তার বাবার বাড়িতে। অবস্থানকালে স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে বাড়িতে রাখা জমিতে দেওয়ার তরল কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া-তে ভর্তি করেন।চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয় এবং তিনি নিজ বাড়িতে ফিরে যান। তবে পরবর্তীতে গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে আবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।দীর্ঘ চিকিৎসার পর অবশেষে ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ভোর ৬টা ৩২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় কাহালু থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট