1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রুহিয়ায় টাঙ্গন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রুহিয়ায় টাঙ্গন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন টাঙ্গন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (২০ জানুয়ারি ) বিকাল ৬ টার দিকে রুহিয়া থানার অন্তর্গত ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের টাঙ্গন বাঁধ এর পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি আনুমানিক বিকাল ৫ টার সময় নদীতে নামে এক পর্যায় সে নদীর পানিতে ডুবে গেলে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফায়ার সার্ভিসের একটি দল এসে ৩০ মিনিট উদ্ধার অভিযানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নদীতে নামে এক পর্যায় সে নদীর পানিতে ডুবে গেলে , তারপর গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৫০-৫২ বছর। তার পরনে একটি সাদা রঙের শার্ট ছিল।রুহিয়া থানার উপপরিদর্শক( ভারঃ ওসি) মোঃ জোবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন লাশের শরিরে কোন আঘাতের চিহ্ন নেই তবে ধারণা করা হচ্ছে মৃত লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ক্রাইম সিন এর একটি টীম বুধবার এসে লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মর্গে পাঠানো হবে। তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট