নুসরাত জাহান মুক্তা
মানুষের অভাব বড়'ই কঠিন,
তবু প্রাণ ছাড়া বাঁচে জীবন।
সৃষ্টি দ্যুতিময়,স্থায়ী নয়,
রূপের মর্যাদা অমলিন নয়।
শ্রেষ্ঠ রূপধারী প্রাণও চিরকাল নয়,
দেহ ক্ষয় হয়, রূপের ঋতু যায়।
শুধু কর্ম রয়ে যায় স্মৃতিতে,
মানবতার দ্যুতি ম্লান হয় না।
অস্তিত্বের ছায়া ভেসে চলে পথঘেঁষে,
আলোক খোঁজে তিমিরের অন্তরালে।
স্বপ্ন ভেসে যায় ভবিষ্যতের তরঙ্গে,
কর্মের দ্যুতি চিরবসে থাকে স্মৃতিতে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬