1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কিশোরগঞ্জ-৪ আসনে ভোটের লড়াই জমজমাট প্রতীক পেয়ে মাঠে ৮ প্রার্থী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

কিশোরগঞ্জ-৪ আসনে ভোটের লড়াই জমজমাট প্রতীক পেয়ে মাঠে ৮ প্রার্থী

খন্দকার আবু সুফিয়ান, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

খন্দকার আবু সুফিয়ান, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ-৪(ইটনা- মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মোট ৮ জন প্রার্থী চুড়ান্তভাবে প্রতিদ্বন্ধীতা করছেন। বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান। এ আসনের অন্য ৭ প্রার্থী হচ্ছেন, রোকন রেজা শেখ – জামায়াতে ইসলামী (দাড়িপাল্লা), শাহীন রেজা চৌধুরী – স্বতন্ত্র (ঘোড়া), কাজী রেহা কবির – স্বতন্ত্র (ফুটবল), বিল্লাল আহমেদ মজুমদার- ইসলামী আন্দোলন (হাতপাখা), জয়নাল আবেদীন -এনপিপি (আম), নুরুল ইসলাম – ইনসানিয়াত বিপ্লব (আপেল) ও খায়রুল ইসলাম ঠাকুর – বাংলাদেশ খেলাফত মজলিস ( রিকসা) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

এছাড়া, আব্দুর রহিম মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনে জেলার একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী রেহা কবির ব্যাপক সাড়া ফেলেছেন, মাঠে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামীর প্রার্থী রোকন রেজা শেখ, স্বতন্ত্র প্রার্থী শাহীন রেজা চৌধুরী।

এখনো মাঠে দেখা যায়নি বাংলাদেশ খেলাফত মজলিশের খায়রুল ইসলাম ঠাকুর, ইনসানিয়াত বিপ্লব নামক রাজনৈতিক দলের প্রার্থী নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদশের বিল্লাল আহমদে মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ জয়নাল আবদিন। গুঞ্জন রয়েছে আসন সমঝোতায় বাংলাদেশ খেলাফত মজলিশের খায়রুল ইসলাম ঠাকুর জামায়াতে ইসলামীর প্রার্থী রোকন রেজা শেখকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের কথা থাকলেও সেটা হয়নি। এ আসনে ইসলাম পন্থী রাজনৈতিক দল এখন পর্যন্ত চারভাগে চার প্রতীকে বিভক্ত হয়ে নির্বাচন করছে, জামায়াতে ইসলামীর প্রার্থী রোকন রেজা শেখ ১০ দলীয় জোটের প্রার্থী হলেও একই জোটের খেলাফত মজলিশের খায়রুল ইসলাম ঠাকুর প্রতীক নিয়ে মাঠে আছে। ইসলামী আন্দোলন একাই নির্বাচন করছে, জমিয়তে উলামায়ে ইসলাম ইতিমধ্যে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকটে মো. ফজলুর রহমানকে সমর্থন জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ধানের শীষের নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এ আসনে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকটে মো. ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনে ভোট কেন্দ্র ১৫০ টি। ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ১৭২জন। নারী ভোটার ১ লক্ষ ৯৫ হাজার ৫০৭ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ৮ হাজার ৬৬১ জন, তৃতীয় লিঙ্গের ৪ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট