আজিজুল হাকিম
বান্দরবানের লামা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেয়ং ঝিরি থেকে বালুচর পাড়া সংযোগকারী সড়কের চিউনি খালের উপর নির্মিত সেতুতে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৩–২০২৪ অর্থবছরে প্রায় ৮৮ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কাজ শেষের কিছুদিনের মধ্যেই ভেঙে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটির ঠিকাদার মোজাম্মেল ক্ষমতার প্রভাব খাটিয়ে নকশা ও কাজের শর্ত অমান্য করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতুর কাজ সম্পন্ন করেছেন। যেখানে নির্মাণ কাজে ভালো মানের বালু ব্যবহারের কথা ছিল, সেখানে তিনি ঝিরি বালু ব্যবহার করে পুরো কাজ শেষ করেন, যা সেতুর স্থায়িত্ব নষ্ট করেছে বলে স্থানীয়রা জানান।
https://www.dailyprobatibangladesh.com/2026/01/23/রড-সিমেন্টের-বদলে-কি-বালি/
বর্তমানে সেতুর সংযোগ সড়কের ইট উঠে গেছে ও দেবে গেছে, ফলে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনের সঙ্গে জড়িত মানুষজন জীবন ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
এছাড়াও প্রকল্প অনুযায়ী সেতুর পাশে ইটের রেলিং নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। এর পরিবর্তে অস্থায়ীভাবে টিন দিয়ে রেলিং বসানো হয়েছে, যা কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করে না। ছবিতে এসব অনিয়মের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে।
স্থানীয়দের দাবি, কাজের সময় কোনো ধরনের কার্যকর তদারকি না থাকায় সরকারি অর্থের বড় অঙ্ক অপচয় হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সেতুটি পুনরায় মানসম্মতভাবে নির্মাণের জোর দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬