1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর-১ আসনে জামায়াত প্রার্থী শাহ আলম বকশীর সমর্থনে গণসংযোগ ও প্রচারণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর-১ আসনে জামায়াত প্রার্থী শাহ আলম বকশীর সমর্থনে গণসংযোগ ও প্রচারণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মো: রাশিদুল ইসলাম (কালিয়াকৈর) প্রতিনিধি, গাজীপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ সংসদীয় আসনে ব্যাপক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শনিবার) সকালে নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলটির মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো: শাহ আলম বকশীর সমর্থনে এক বিশাল প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়।প্রচারণায় অংশ নেওয়া নেতা-কর্মীরা “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে রাজপথে নামেন। এসময় তারা সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগকালে স্থানীয় জামায়াত নেতারা বলেন, “একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রাজপথে আছি। গাজীপুর-১ আসনের মানুষের অধিকার আদায় এবং এলাকার সুষম উন্নয়নের জন্য শাহ আলম বকশীর কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।
কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণভাবে গণসংযোগ শেষ করে নেতা-কর্মীরা আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট