
এস এম আলমগীর হুসাইন, মাদারিপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর–১ (শিবচর) আসনে রিকশা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি চালানো হয়েছে। আজ শনিবার ২৪ জানুয়ারি সকাল থেকেই শিবচর উপজেলার পাঁচচড় ও মাদবরের চর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে গণ সংযোগ করেন নেতাকর্মীরা।
গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব হাবিবুল্লাহ বাহার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতা মাওলানা আখতার হোসেনসহ দশ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি রিকশা মার্কার প্রার্থী মাওলানা হানজালার পক্ষে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা হানজালাকে জাতীয় সংসদে পাঠানো প্রয়োজন। ভোটারদের উদ্দেশ্যে নেতারা বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় স্থানীয় ভোটাররা জানান, মাদারীপুর–১ আসনে বাহাদুরপুরের পীরজাদা ও হাজী শরীয়তুল্লাহর বংশধর মাওলানা হানজালাকে সংসদ সদস্য হিসেবে দেখতে তারা আগ্রহী। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক জনসাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত শিবচরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।