1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার সভা অনুষ্ঠিত

প্রভাতী প্রতিবেদন 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রভাতী প্রতিবেদন 

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে জাতীয় সাংবাদিক সংস্থা। সরকার নিবন্ধিত জাতীয় পর্যায়ের এ সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার পুনর্গঠিত কমিটির জরুরী সাধারণ সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে জনস্বার্থ বিবেচনায় সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকদের অনৈক্য এবং দ্বিধাবিভক্তির কারণে প্রশাসনসহ অন্যান্যরা সুযোগ নিচ্ছে। প্রকৃত পেশাদার সাংবাদিক কখনো দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। রাষ্ট্রের কল্যাণে তাদের কলম চলে। নেতিবাচক সাংবাদিকতার পরিবর্তে ইতিবাচক সাংবাদিকতার সূত্রপাত করতে হবে। তবেই সাংবাদিক সমাজ এলাকায় সমাদৃত ও জনপ্রিয় হবেন। বক্তারা আরো বলেন, সাংবাদিকদের নাম শুনলেই একশ্রেণীর মানুষের মধ্যে বিরক্তি ভাব দেখা যায়। সাংবাদিকতায় পেশাদার সুলভ আচরণ প্রদর্শন এবং হলুদ সাংবাদিকতা পরিহার করলে মানুষের এ বিরক্তি ভাব দূর করা যাবে। বর্তমান বাস্তবতা থেকে উত্তরণের জন্য স্ব স্ব হাউজের কর্তৃপক্ষকে কর্মরত সাংবাদিকদের রুটি- রুজির সু-ব্যবস্থা করতে হবে। তবেই সাংবাদিকরা অপকর্ম থেকে বিরত থাকবেন। ২৪ জানুয়ারি শনিবার বিকাল তিনটায় এ সভাটি অনুষ্ঠিত হয় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার সভাপতি মোঃ রেজাউল করিম। সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এম, ছরওয়ার সিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সদস্য হোসাইন শরীফ প্রমুখ। চা- আড্ডায় অংশ নেন সংগঠনটির কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি (ইলি)। এতে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে তিনি দিকনির্দেশনা মূলক কথা বলেন।সভায় নিজস্ব অর্থায়নে পিকনিক, নব নির্বাচিত কমিটির পরিচিতি এবং অভিষেক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও বেগবান করতে কমিটি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট