1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে দিনদুপুরে দূর্ধর্ষ চুরি- প্রায় ২৬ লক্ষ টাকার স্বর্নালংকার ও নগদ অর্থ চুরি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে দিনদুপুরে দূর্ধর্ষ চুরি- প্রায় ২৬ লক্ষ টাকার স্বর্নালংকার ও নগদ অর্থ চুরি

দিলীপ কুমার দাশ, (সুনামগঞ্জ )
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, (সুনামগঞ্জ )

শান্তিগঞ্জে দিনেদুপুরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতনামা চুরেরা প্রায় ২৬ লক্ষ টাকার স্বর্নালংকার, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে। চুরির বিষয়ে বড়মোহা গ্রামের সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদের ছেলে আমির হোসেন বাদী হয়ে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে অজ্ঞাতনামা চোরদের নামে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমির হোসেনরা চার ভাই। দুই ভাই প্রবাসী। দুই ভাই বাড়ীতে থাকেন। বিগত ১৮ জানুয়ারী আমির হোসেনের স্ত্রী ও অপর ভাই সাইফুল ইসলাম এবং তাহার স্ত্রী সন্তান বাড়ীতে ছিলেন না। তিনি ঐ দিন দুপুর ১২ ঘটিকার সময় বাড়ির গেইট তালাবদ্ধ করে বাড়ির উত্তরদিকে কৃষি জমিতে পানি সেচ দিতে যান। পানি সেচ দেওয়া শেষে বিকাল অনুমান ৩ ঘটিকার সময় বাড়িতে ফিরে দেখেন বাড়ির বারান্দার গ্রীলের রড কেটে ছাঁদের উপরের দরজা ভেঙে কৌশলে চুরেরা বসত ঘরে প্রবেশ করে তিনি এবং তাহার ভাই সাইফুল ইসলাম এর বসতঘরের ভিতরে থাকা ষ্টিলের আলমিরার লক ভেঙে উভয়ের রুমের ৩টি ষ্টিলের আলমিরায় থাকা প্রায় ১২ ভরি ওজনের স্বর্নাংকার, নগদ ৪৩ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে অজ্ঞাতনামা চোরদের সন্ধান না পেয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমির হোসেন।

এ ব্যাপারে ভোক্তভোগী আমির হোসেন জানান, দিনদুপুরে এই ধরনের চুরি শান্তিগঞ্জের ইতিহাসে বিরল। জীবনের অর্জিত সম্পদের একটি বড় অংশ চুরি হওয়াতে তিনি এখন নি:শ্ব। চুরি হওয়া স্বর্নালংকার ও নগদ অর্থ উদ্ধারের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট