মোঃ আজাদ হোসেন নিপু(জামালপুর জেলা প্রতিনিধি)
জামালপুর দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক ও সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান মুক্তা সিলেট ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়েছেন। টাংগাইল জেলার মির্জাপুর এলাকায় একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত হওয়ার পর চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি দেখতে পান—তার বাসায় সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরি।জানা যায় যে, সিলেট ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে টাংগাইল জেলার মির্জাপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান মুক্তা বাড়ি ফিরে আসেন।কিন্তু বাড়ি ফিরে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি বড় কষ্টের দুঃসংবাদ। বাসায় প্রবেশের আগেই শুনতে পান, ঘরের তালা ভাঙা এবং ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নগদ টাকা ও মূল্যবান মালামাল কম্পিউটার, ডিএসএলআর ক্যামেরা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে।এদিকে একের পর এক এমন দুর্ঘটনায় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহকর্মী সাংবাদিকরা মোঃ মাহমুদুল হাসান মুক্তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬