1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির সমর্থনে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির সমর্থনে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

সবনাম কাব্য, গাজীপুর 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সবনাম কাব্য, গাজীপুর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষের সমর্থনে রাজপথ কাঁপিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার বিকেলে টঙ্গী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে এক বিশাল মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধানের নেতৃত্বে মিছিলটি টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতেই ছিল কয়েকশ ফুট লম্বা বিশাল একটি ব্যানার, যেখানে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চাওয়া হয়। মিছিলে অংশগ্রহণকারী শত শত নেতা-কর্মী ও সমর্থক ধানের শীষ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে মুহুর্মুহু স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান বলেন: গাজীপুর-২ আসনের মাটি ধানের শীষের ঘাঁটি। এম মনজুরুল করিম রনি সাহেবের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তা রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে আছি এবং নির্বাচনের দিন বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট