1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ, স্বামী গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ, স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার বাসাইল থানার স্বামী কর্তৃক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি স্বামী আকাশ (২৫) কে গ্রেফতার। রবিবার (২৫ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাবের আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি মামলার আসামী আকাশ (২৫) কে গ্রেফতার করে। আসামী আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামের আ: জলিলের ছেলে।প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত আসামী আকাশ (২৫), জেলা-টাঙ্গাইল ও বাদী স্বামী-স্ত্রী। ধৃত আসামি কৌশলে বাদীর আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারন করে রাখে। বিবাহের পরে যৌতুকের জন্য মারপিট করলে ভিকটিম যৌতুক মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ধৃত আসামি তার মোবাইলে ভিকটিমের ধারণকৃত আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও ভিকটিমের মোবাইলে সরবরাহ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে (৪ জানুয়ারি) টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব -১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, র‌্যাবের সহযোগীতায় আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট