1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ জন গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার দুপুরে পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তাররা হলেন মো. বশির হাওলাদার (৫৬), মো.কাজল ইসলাম,জিকু(৩০),মো.হীরাবেপারী(৪৮),মো:মোস্তাফিজুর রহমান রাজু (৪৮),মো.রুবেল রানা (৩০) ও মো.ফয়সাল রাব্বি (২১)।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে মাওয়া টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়।এ সময় একটি সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাস থামাতে গেলে ভেতরে থাকা কয়েকজন নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে।তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িসহ সবাইকে আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেপ্তারদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য,একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং একজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছেন।তাদের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি হাইয়েচ মাইক্রোবাস,একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাপ,ডিবি পুলিশের পোশাক,একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি লেজার লাইট উদ্ধার করা হয়।পুলিশের ধারণা,এসব সরঞ্জাম ব্যবহার করে তারা মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট