1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) 

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ২৫ জানুয়ারি সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডের স্থানীয় ছয়হারা পয়েন্ট সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় দরগাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মুকিত মিয়ার সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সিলেট মহানগর বিএনপি নেতা তালেব হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ জগন্নাথপুর) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মো: ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ন আহবায়ক রওশন খান সাগর, বিএনপি নেতা আতাউর রহমান আতাই, বকুল মিয়া, মোতালিব মিয়া, আখলু মিয়া, তোফায়েল মিয়া,দবির মিয়া,শফিক মিয়া, নুর ইসলাম, আনোয়ার হোসেন, এলখাছ মিয়া, সাজাদ মিয়া, রুকন মিয়া, অমূল্য বৈদ্য, দিলিপ বৈদ্য, সিন্ধু বৈদ্য,ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুনেদ আহমদ ফয়সল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মারজান আহমদ জামান, রুবেল আহমদ, তুহিন মিয়া, সারোয়ার, ছাত্রদল নেতা আবু তাহের ইমন, নারুল, সাহেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শান্তিগঞ্জ জগন্নাথপুরবাসীর শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রীজ, কার্লভার্ট সহ সামগ্রীক উন্নয়নের বৈপ্লবিক পরিবর্তনের স্বার্থে এবং এই আসনকে একটি মডেল আসনে রুপান্তের জন্য আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট