1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অঢেল কালো টাকা ছড়াচ্ছে। কালো টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করছে। যেটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। যেটা নির্বাচন বিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট সকলকে বলি— নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন।ভোটারদের প্রতি আস্থা রাখুন। আমি মনে করি– ভোটাররা টাকা খেয়ে ভোট দেবে না। ভোটাররা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবে। এই নির্বাচনে বাসাইল-সখীপুরের মানুষের আকাঙ্খা পূরণ হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বাসাইল পৌর শহরে তার নিজ বাসভবনে উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আহমেদ আযম খান বলেন,এই নির্বাচনের জন্যই গত ১৮ বছর হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে নির্মমভাবে।এই নির্বাচনের জন্যই ঢাকাসহ সারা বাংলাদেশে রাজপথে রক্ত দিয়েছি। ৬০ লাখ মামলা বিএনপির নেতাকর্মী আমরা মোকাবেলা করেছি। জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন এই ১৮ বছর মোকাবেলা করেও আমরা কিন্তু মাথা নত করি নাই।তার নির্বাচনী এলাকা নিয়ে আহমেদ আযম খান বলেন, আমি লক্ষ্য করছি এক স্বতন্ত্র প্রার্থী তার এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এই নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য এই এলাকার বাহিরে থেকে বহিরাগতদের প্রবেশ করাচ্ছে। আমার কাছে খবর আসছে নানা ধরনের আগ্নেয়াস্ত্র সেই স্বতন্ত্র প্রার্থী বাহিরে থেকে এনে পরিবেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র ও অপচেষ্টা করছে। ইতিমধ্যে বাসাইল-সখীপুরে আমার নেতাদের উপরে হামলা করা হচ্ছে। এগুলো আর কিছু নয়, নির্বাচনের পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা।তিনি আরও বলেন, আমাদের বহু আকাঙ্খিত এই সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মালিকানা ফেরত পাবে। কাজেই এই নির্বাচনে যেমনি বাসাইল-সখীপুরের মানুষের জন্য, তেমনি সারা জাতির জন্য অনেক আকাঙ্খার ও প্রত্যাশিত নির্বাচন।এসময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ খান, সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক জিহাদ খান, সদস্য সচিব সৈকত ইমরান খান সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট