1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাচনী উত্তাপ ছড়াতে রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ: ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নির্বাচনী উত্তাপ ছড়াতে রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ: ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় অংশ নিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ সরেজমিনে পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা। তিনি জানান, প্রাথমিকভাবে তারেক রহমানের রাজশাহীতে আগমনের সময়সূচি ২৮ জানুয়ারি নির্ধারণ করা হলেও পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত তারিখে মহাসমাবেশ আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রথমে ২৮ জানুয়ারি জনসভা আয়োজনের কথা জানানো হলেও পরে সফরসূচি পুনর্বিন্যাস করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।
তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে রাজশাহী ছাড়াও নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়াসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। জনসভা সফল করতে তারা ইউনিয়ন, ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রচার-প্রচারণা, মাইকিং, সভা এবং সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত বলেন, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে রাজশাহীর জনগণের সামনে দলের নির্বাচনী অঙ্গীকার, রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন। তাঁর বক্তব্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৯ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। জনসভায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেবেন।
রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষ করে তিনি পরবর্তীতে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট