1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরের বাহাদুরপুরে ১০ দলীয় ঐক্যজোটের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শিবচরের বাহাদুরপুরে ১০ দলীয় ঐক্যজোটের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার  শিবচর মাদারিপুর
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার  শিবচর মাদারিপুর

 

শিবচর উপজেলার বাহাদুরপুরের পীর মঞ্জিলে ১০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক বিশাল ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শিবচরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ওলামা-মাশায়েখগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হামজালা। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ সভায় বক্তব্য রাখেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীরজাদা হানজালাকে সংসদে পাঠানোর লক্ষ্যে সাধারণ মানুষের কাছে তার পক্ষে যুক্তি ও বার্তা পৌঁছে দেওয়ার কৌশল তুলে ধরেন। তারা বলেন, সাধারণ মানুষকে বোঝাতে হবে কেন রিক্সা মার্কায় ভোট দিয়ে পীরজাদা হানজালাকে বিজয়ী করা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হামজালা বলেন, “আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই একেকজন হানজালা হয়ে যান। আমার পক্ষ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে দেবেন এবং মানুষকে রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের রায়ে আমি নির্বাচিত হতে পারি, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই আদর্শ অনুসরণ করে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ওলামা-মাশায়েখদের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে পুরো পীর মঞ্জিল প্রকম্পিত হয়ে ওঠে। সম্মেলন থেকে তারা পীরজাদা হানজালাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট