1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, জনতার উচ্ছ্বাসে মুখর পৌর এলাকা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ফেনী-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, জনতার উচ্ছ্বাসে মুখর পৌর এলাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনী পৌরসভার ০৩ ও ০৪ নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির শক্তিশালী নির্বাচনী গণসংযোগ ফেনী-০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির নির্বাচনী গণসংযোগে ফেনী পৌরসভার ০৩ ও ০৪ নং ওয়ার্ডে সৃষ্টি হয়েছে ব্যাপক জনউচ্ছ্বাস ও গণজোয়ার।ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই আসনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।গণসংযোগকালে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বলেন,আজ দেশের মানুষ ভোটাধিকার হারিয়ে দিশেহারা। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে।এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।তিনি আরও বলেন,আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছি।সেই স্বাধীন দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আবারও রাজপথে নেমেছি। ফেনী-০২ আসনের মানুষ আমাকে সুযোগ দিলে আমি এই এলাকার ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।গণসংযোগে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং দমন-পীড়নের বিরুদ্ধে জনগণ আজ ফুঁসে উঠেছে।এই ক্ষোভের বহিঃপ্রকাশই ধানের শীষের পক্ষে জনসমর্থনের বিস্তার।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, বুকলসহ ফেনী পৌরসভার ০৩ ও ০৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।স্থানীয় বিএনপি নেতারা বলেন, অধ্যাপক জয়নাল আবদিন ভিপি সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতা।তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই ফেনী-০২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও মাঠে সক্রিয় রয়েছেন।গণসংযোগ শেষে এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এবার ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে এবং ফেনী-০২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট