1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কৈখালীতে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

কৈখালীতে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পরানপুর বাজারে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় আবুল খায়ের মল্লিক এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবিরসহ শ্যামনগর উপজেলা বিএনপি,যুবদল, কৃষক দল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাতীদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এ জনপদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা (বিএনপি) কাজ করছি। আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী মুন্সিগঞ্জ কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো। গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন,গাজী শাহ আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট