1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ল্যাবরেটরির ১২তম বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ল্যাবরেটরির ১২তম বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

মাহবুবুল আলম ( ব্যাুরো চিফ)  
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মাহবুবুল আলম ( ব্যাুরো চিফ)  

হোমিওপ্যাথিক ও ইউনানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিএইচপি ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের ১২তম বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ হোটেল গ্রান্ডা প্লেস, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিক্রয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জিএইচপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লায়ন ডাঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন জিএইচপি গ্রুপের ডিরেক্টর জনাব আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএইচপি ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের সেলস ম্যানেজার জনাব নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টেকসই বিক্রয় কৌশল ও পণ্যের গুণগত মান নিশ্চিত করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডাঃ নিজাম উদ্দিন বলেন, জিএইচপি ল্যাবরেটরি দীর্ঘদিন ধরে Good Manufacturing Practice (GMP) অনুসারে মানসম্মত হোমিওপ্যাথিক ও ইউনানি ওষুধ উৎপাদনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে গবেষণা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সোহেল মিয়া তার বক্তব্যে বলেন, “লায়ন ডাঃ নিজাম উদ্দিন মানবিক কাজের ক্ষেত্রে নিরন্তর নিবেদিতপ্রাণ। ফেনী বন্যাসহ দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তার অবদান প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, যদি সেলস প্রোমোশন অফিসাররা তাদের দায়িত্বে সততা ও দক্ষতা বজায় রাখেন, তবে প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহায়তা পেতে পারবে। এ ধরনের সম্মেলন নতুন দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং প্রেরণা অর্জনের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। সম্মেলনে বিক্রয় কার্যক্রমের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের সম্মেলনকে পারস্পরিক যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট