দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, (সুনামগঞ্জ )
শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিগত ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আরব আলীর ছেলে আব্দুল হান্নান সহ একাধিক ব্যাক্তি একই ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২৫-২০২৬ ইং অর্থ বছরে উপজেলা প্রশাসন কর্তৃক আমড়িয়া গ্রামের ০২ নং ওয়ার্ড সদস্য ফয়জুর রহমান আমড়িয়া গ্রামের মসজিদের উত্তর পাশে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের নামে দুই লক্ষ টাকা বরাদ্দ নিয়েছেন। কিন্তু উক্ত স্থানে গ্রামের গ্রামবাসীর কোন কবরস্থান নাই অথবা কবরস্থানের নামে কোন জায়গা নাই। উক্ত বরাদ্দ পেয়ে তিনি ভিন্ন লোকের মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করছেন। যে জায়গায় গ্রামবাসীর কোন কবরস্থান নাই। গ্রামবাসীর কবরস্থানের নামে বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সরেজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান অভিযোগকারীরা।এ ব্যাপারে ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। এখানে যে জায়গায় মাট ভরাট করা হয়েছে সেখানে আমাদের গ্রামের ১৭ টি পরিবারের লোকজনের পারিবারিক কবরস্থান রয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬