1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সৈয়দপুরে নির্বাচনী আচরণবিধি মানতে কড়া নজরদারি রোধে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

সৈয়দপুরে নির্বাচনী আচরণবিধি মানতে কড়া নজরদারি রোধে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সুমন রায় উপজেলা প্রতিনিধি,সৈয়দপুর,নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে ঘিরে সৈয়দপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা ও আচরণবিধি প্রতিপালনে কঠোর নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন।অভিযান পরিচালনা করছেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম। জানা গেছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রচারণার ক্ষেত্রে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমান সুযোগ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রার্থী বা তাদের সমর্থকদের বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম বলেন,নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট