1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামের মাটি থেকে ভাইরাল তারকা: বুম হাতে ‘লাইভ’ তাজুর গল্প, তবু পিছু ছাড়েনি দারিদ্র্য। পদ্মা সেতু এলাকায় ৪ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ১ ডিবির অভিযানে মা/দ/কবি/রোধী বার্তা জোরালো চাঁদমুহায় সড়ক দু/র্ঘট/না/য় ২য় শ্রেণির ছাত্রী নি/হ/ত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ম/দ এবং ঔষধ আ/ট/ক করা প্রসঙ্গে রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা অবহেলিত নির্মাতারা,নন-এমপিও শিক্ষকদের নীরব কান্না ফেনীতে এখনো হাম রোগের কোনো রোগী শনাক্ত হয়নি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্য বিভাগের কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ  

২৭শে (জানুয়ারি)রোজ মঙ্গলবার সকাল ১০:০০ঘটিকার সময় পাগলা বাজার আল- ফেরদৌস কমিউনিটি সেন্টারে, ড্রাগ সুপার (সুনামগঞ্জ)মহোদয়ের আহবানে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধে ঔষধ ও কসমেটিক্স আইন–২০২৩ বাস্তবায়ন বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় এম নুরুল ইসলাম-এর সঞ্চালনায় এবং মোঃ জসীম উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক, বিভাগীয় কার্যালয়,ঔষধ প্রশাসন, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিঠুন সাহা, ঔষধ তত্ত্বাবধায়ক, জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন, সুনামগঞ্জ।সভায় বক্তারা বলেন, নকল ও ভেজাল ঔষধ জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি। মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনবিহীন ঔষধ সেবনের ফলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে এবং অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিক ব্যবহারে এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভয়াবহ আকার ধারণ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঔষধ ও কসমেটিক্স আইন–২০২৩ যথাযথভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল ফার্মেসিকে অবশ্যই বৈধ লাইসেন্স, নিবন্ধিত ঔষধ বিক্রয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে। ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।সভায় বাংলাদেশ কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার  সকল সদস্যবৃন্দ ও ফার্মেসি স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন। তারা নিরাপদ ও বৈধ ঔষধ বিক্রয় নিশ্চিত করতে ঔষধ প্রশাসনের সাথে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট