1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর ও ট্রাক জব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর ও ট্রাক জব্দ

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে,
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর
কিশোরগঞ্জ থেকে,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী নতুন সড়ক সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত হোসেনপুরের চর আলগী ও গফরগাঁও উপজেলার চর আলগী মৌজার সীমান্তবর্তী এলাকায় একটি অবৈধ বালুর টালে যৌথ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বেলা ১২ টা থেকে ২.৩০ টা পর্যন্ত আড়াই ঘন্টার অভিযানে
হোসেনপুর ও গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন হোসেনপুর ও গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যরা।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত যানবাহনগুলো আইনগত প্রক্রিয়ার জন্য গফরগাঁও থানায় প্রেরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ আরও বলেন,
এর আগে গত ২৪ জানুয়ারি উপজেলার সিদলা ইউনিয়নের কুড়িমারা সাহবের চর এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল। সে সময় ড্রেজার পাওয়া না গেলেও ড্রেজারে ব্যবহৃত পাইপ নদীতে দেখতে পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট