1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পশ্চিম হাইতকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পশ্চিম হাইতকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত 

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই, চট্টগ্রাম।
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই, চট্টগ্রাম।

 

আজ ২৬ জানুয়ারী, সোমবার মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের পারভীন । বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানস কান্তি নাথ সঞ্চালনায় বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ছাত্র/ ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর বর্ণ্যাঢ্য অনুষ্ঠান মালায় ধারা পরিচালনা করেন সহকারী শিক্ষক অবনী মোহন নাথ। এছাড়া সহকারী শিক্ষক তহিমা আক্তার, ইসরাত আরা,মরিয়ম বেগম, এস এম আফজালুল হক এবং অফিস সহায়ক মোঃ সাইফুল্লাহ এর সার্বিক সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং গ্রামবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সুসম্পন্ন হয়। এত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন হওয়ায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।পরিশেষে সভাপতি বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়। বিদ্যালয়টি মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি একটি প্রাচীন ও প্রসিদ্ধ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট