1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

সাইফুল আলম দোয়ারাবাজার 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সাইফুল আলম দোয়ারাবাজার 

আজ ২৮ জানুয়ারী বুধবার ২০২৬ ইং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার পরিষদের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

দোয়ারাবাজার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার বিজিত কুমার দাসে সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনে এনপিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল হক। জেলা বিএনপির সদস্য সামছুল হক নমু, উপজেলা বিএনপি’র আহবায়ক আলতাফুর রহমান খসরু, জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ক্যাম্প ও থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, দোয়ারাবাজার উপজেলার সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। ’

তিনি গুজব প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং ভোটারদের আস্থা অর্জনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ে প্রশাসনের প্রস্তুতি ও সমন্বয় আরও জোরদার করা হবে এবং যে কোনো অনিয়ম বা সহিংসতা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনকে ঘিরে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট