উজ্জ্বল চন্দ্র মন্ডল
মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ই*য়া*বা, গাঁ*জা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের গদাদদ্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী মুরাদ মুন্সি (৪৪) ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘর তল্লাশি করে তার স্ত্রী মুক্তা আক্তার (৪১) কে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।
আটককৃত নারীর ঘর থেকে তল্লাশি চালিয়ে ১৭১ পিস ই*য়া*বা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁ*জা এবং মাদক বিক্রির নগদ ৪২,৫৫০ টাকা উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬