1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে থাকবেন টেকনাফের কুবিয়ানরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে থাকবেন টেকনাফের কুবিয়ানরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি। এ উপলক্ষে দেশের একেবারে শেষ প্রান্ত টেকনাফ থেকে আগত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীরা।

তারা জানান, দীর্ঘ ভ্রমণপথ, অপরিচিত শহর ও নতুন পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক শিক্ষার্থীই ভর্তি পরীক্ষার সময় মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। সেই চাপ কিছুটা লাঘব করতেই টেকনাফ থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন ব্যবস্থা , পরীক্ষাকেন্দ্রের দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে টেকনাফের শিক্ষার্থীরা।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়; বরং একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর মানবিক বার্তা ছড়িয়ে দেওয়া। তারা বিশ্বাস করেন, সামান্য সহযোগিতা ও আন্তরিকতা একজন শিক্ষার্থীর স্বপ্নপথকে অনেকটাই সহজ করে দিতে পারে।

এ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, ‘টেকনাফ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। ভর্তি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট