নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বড়াইগ্রামের জোনাইল বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, ৩নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মাহাবুবুল আলম, নায়েবে আমীর মাওলানা মোঃ আতাউর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান নয়নসহ অন্যান্য নেতাকর্মীরা।গণসংযোগ শেষে জোনাইল বাজারে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মোঃ আব্দুল হাকিম বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সকল ভোটারের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে জোনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি নতুনভাবে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।এছাড়াও তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি ইনস্টিটিউট স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, দেশের মূল্যবোধ রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা এবং সকল ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬