1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মিশছেন ফখরুদ্দিন মানিক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মিশছেন ফখরুদ্দিন মানিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনী-০৩ (সোনাগাজী–দাগনভূইয়া) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন। নির্বাচনী মাঠে সক্রিয় এই প্রার্থী নিয়মিত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় সম্প্রতি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দাসপাড়া এলাকায় বসবাসরত সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। এসময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সাথে খোলামেলা আলোচনা করেন।মতবিনিময়কালে ডা. ফখরুদ্দিন মানিক বলেন,সোনাগাজী ও দাগনভূইয়ার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে দীর্ঘদিন ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমি বিশ্বাস করি, সকলকে সাথে নিয়ে এগিয়ে গেলেই টেকসই উন্নয়ন সম্ভব।স্থানীয় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ তাঁর আগমনে সন্তোষ প্রকাশ করে বলেন, একজন প্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং এলাকায় এসে সরাসরি খোঁজখবর নিচ্ছেন—যা ইতিবাচক বার্তা বহন করে।এলাকাবাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ডা. ফখরুদ্দিন মানিক নিয়মিত উঠান বৈঠক করছেন। এসব বৈঠকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাচ্ছে। তাঁর এসব কর্মকাণ্ডে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সকল শ্রেণির মানুষের সাথে আন্তরিক যোগাযোগ ডা. ফখরুদ্দিন মানিককে নির্বাচনী দৌড়ে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে।স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা, আসন্ন নির্বাচনে সোনাগাজী–দাগনভূইয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট