1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দু গ্রুপের উত্তেজনা বেড়েই চলছে ‎ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দু গ্রুপের উত্তেজনা বেড়েই চলছে ‎

খন্দকার আবু সুফিয়ান, ‎অষ্টগ্রাম,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

খন্দকার আবু সুফিয়ান, ‎অষ্টগ্রাম,

‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে জলমহাল দখলকে কেন্দ্র করে। উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে একই কমিটির সাংগঠনিক সম্পাদকের ইজারা নেওয়া জলমহাল জবরদখলের গুরুতর অভিযোগ উঠেছে।
‎‎এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, মামলা এবং স্থানীয় রাজনীতিতে নির্বাচনের আগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী নেতা।

‎জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার ৪০৮ একর আয়তনের বিলমাসকা জলমহালটি গত নভেম্বর মাসে বাংলা সনের ৩০ চৈত্র পর্যন্ত ৫০ লাখ ১৩ হাজার টাকায় সরকারের কাছ থেকে ইজারা(খাস আদায়) নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন। কিন্তু ইজারা পাওয়ার কয়েক দিনের মধ্যেই উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও তাঁর অনুসারীরা জলমহালটির নিয়ন্ত্রণ নিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপিতে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। গত ৬ জানুয়ারি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলসহ কয়েকজন মারাত্মক আহত হন এবং থানায় মামলাও দায়ের হয়। এরপর থেকেই এলাকায় এসব নিয়ে উত্তেজনা চলছে। ‎নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, দলের শীর্ষ নেতা হয়েও যদি সভাপতি গায়ের জোরে অন্য নেতার ইজারা নেওয়া জলমহাল দখল করেন, তাহলে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হবে এটাই স্বাভাবিক। মানুষ এখন বিএনপিকে নিয়ে হাসাহাসি করছে।

‎অষ্টগ্রাম সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় জানায়, বিলমাসকা জলমহালটি ১৪৩০ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ পর্যন্ত পূর্ব শেখেরহাট মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মো. রিপন মিয়ার নামে বছরপ্রতি ৮৫ লাখ টাকায় ইজারা ছিল। আগের ইজারাদার ১৪৩২ বঙ্গাব্দের ইজারার টাকা পরিশোধে ব্যর্থ হলে ২০২৫ সালের ১৩ নভেম্বর ইজারা বাতিল করা হয়। এরপর নভেম্বরেই ৩০ চৈত্র পর্যন্ত ৫০ লাখ ১৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে জলমহালটি ইজারা(খাস আদায়) পান বিএনপি নেতা শাহীন।
‎এসএম শাহীন অভিযোগ করে বলেন, ‘জলমহাল ইজারা নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আমার ওপর ক্ষিপ্ত হন। তাঁর বাড়ি জলমহালের কাছাকাছি হওয়ায় প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে আমাকে সেখানে যেতে দিচ্ছেন না। কয়েকদিন পর পর প্রতিপক্ষ জোরপূর্বক লাখ লাখ টাকার মাছ বিক্রি করে দিচ্ছে মৎস্য প্রজেক্ট থেকে অথচ আমি কিছুই পাচ্ছি না। এসএম শাহীন আরও অভিযোগ করেন প্রশাসনের কাছে বারবার গিয়েও প্রতিকার মিলছে না। সামনে নির্বাচন, তাই দলের শীর্ষ নেতারাও নির্বিকার ভূমিকা পালন করছেন। ‎তিনি আরও জানান, ৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে দখল উচ্ছেদের আবেদন করা হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ বলেন, এই জলমহালটি যে এসএম শাহীন ইজারা পেয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এ মর্মে মাইকিং করা হয়েছে। আর ইজারার শর্ত অনুযায়ী জলমহালের দখল নিজ দায়িত্বে বুঝে নিতে হয়।
‎অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, বৈধ ও যথাযথ প্রক্রিয়ায় জলমহালটি ইজারা দেওয়া হয়েছে। তবে ইজারার শর্ত অনুযায়ী মাঠপর্যায়ের দখল ইজারাদারকেই নিশ্চিত করতে হবে। আমরা তাঁকে আইনগত সহযোগিতা দেব।
‎অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, জলমহাল সংক্রান্ত বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
‎তবে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কোনো ইজারাদার সরকারি জলমহাল অন্যকোনো পক্ষকে আইনত সাবলিজ দিতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট