
হাতীবান্ধা প্রতিনিধি :মো : শরীফ মোল্লা :
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর এলাকার বাসিন্দা চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকনের ছেলে মুন্না ২২ বছর আজ সকাল ৬ টা ৩০ মিনিটে পাটগ্রাম রেল ওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। জানা গেছে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদে ফজরের নামাজ শেষে তিনি রেললাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন। বুড়িমারী থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন আহত অবস্থায় তাকে পাটগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত্যু ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে বাবা-মা কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন আবার কান্না করছেন। এতে এলাকা জুড়ে চলছে চোখের ছায়া কান্নার রোল রেল স্টেশন এলাকা জুড়ে। রিপোর্ট লেখা পর্যন্ত তোর হাসপাতলে মর্গে রাখারয়েছে।