1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নীলডুমুর ১৭ বিজিবির প্রেস ব্রিফিং  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নীলডুমুর ১৭ বিজিবির প্রেস ব্রিফিং 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা) : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন উপলক্ষ্যে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে BGB এর উপর অর্পিত দায়িত্ব পালনে ১৭ বিজিবি (নীলডুমুর ব্যাটালিয়ন) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে BGB নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে BGB কর্তৃক বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, এ সময় তিনি আরো বলেন, এ বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বন্ধ পরিকর যার মাধ্যমে আসন্ন নির্বাচন প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত কল্পে BGB অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে অধিক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত হয়, নির্বাচনী তফসিল ঘোষনার পর দিন থেকে ১৭ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় ডোমিনেশন টহল পরিচালনা এবং বিশেষত সীমান্তবর্তী উপজেলা সমূহে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সরকার কর্তৃক অর্পিত নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত দায়িত্ব পালন করে যাচ্ছে, এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ রোধ এবং যেকোন নাশকতা রোধে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে নিয়মিত তল্লাশী কার্যক্রম চলমান রয়েছে, ১৭ বিজিবি কর্তৃক নিজ দায়িত্বপূর্ণ এলাকায় তথা সাতক্ষীরা, বাগেরহাট এবং ঝালকাঠি জেলার ১৬টি উপজেলা এবং ০৯টি সংসদীয় আসনে প্রায় ৩০ প্লাটুন জনবল মোতায়েন করবে, উপজেলা ভেদে সর্বোচ্চ ০৭প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, নির্বাচনী এলাকায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর ২০ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই যেকোন ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম, আগামী ২৯ জানুয়ারি ২০২৬ হতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ১৭ বিজিবি এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় BGB মোতায়েন সম্পন্ন করা হবে, উল্লেখ্য, ১৭ বিজিবি সীমান্তবর্তী ৩টি উপজেলার সর্বমোট ১৬০ কিঃ মিঃ সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই—-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, দক্ষিণ পশ্চিম রিজিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট