
মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সমর্থনে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজারপাড়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আড়াইটায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি কক্সবাজার-৪ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, এই আসন বরাবরই আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আসন্ন নির্বাচনে জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে ধানের শীষ। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির অবস্থান তুলে ধরেন।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভাকে ঘিরে কানজারপাড়া বাজার এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।