1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাতক্ষীরা আশাশুনিতে রাতে মায়ের ঔষুধ আনতে গিয়ে সেনাবাহিনীর মারপিটে এক যুকব নিহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সাতক্ষীরা আশাশুনিতে রাতে মায়ের ঔষুধ আনতে গিয়ে সেনাবাহিনীর মারপিটে এক যুকব নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

জাহিদ হাসান নয়ন মিয়া বিশেষ প্রতিনিধি,সাতক্ষিরা,

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যদের মারধরের জন্য ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৯জানুয়ারি)২০২৬ ইং সন্ধ্যা ৭:৩০ টার দিকে কাকবাশিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়ার জেলেখালি এলাকার বাসিন্দা এবং মহিরউদ্দীন সানার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে ইসমাইল হোসেন তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেলে করে হেলমেট ছাড়া কাকবাশিয়া বাজারের দিকে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা। এ সময় সেনাসদস্যরা তাদের মোটরসাইকেল থামিয়ে হেলমেট না থাকার অপরাধে ইসমাইল হোসেনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দলটি সেখান থেকে চলে যায় বলে স্থানীয়দের দাবি।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, মৌখিকভাবে তিনি এ ধরনের একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এদিকে সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। পাশাপাশি তিনি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছেন বলেও জানান।ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট