মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি - কক্সবাজার
কক্সবাজার ৭নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ার ছড়া বাঁচা মিয়ার ঘোনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার হাতে ভাগিনা খুনের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সন্ধ্যায় দক্ষিণ রুমালিয়ার ছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় এঘটনা ঘটে।নিহত নুরুল আমিন মুন্না(২৫) কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ার ছড়া সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় একমাস আগে নিহত মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানী নয়না বেগমের সঙ্গে পরিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা হয়।ওই বিরোধ জের ধরে বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সন্ধ্যায় মুন্না শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় গেলে তার উপর অতর্কিত হামলা চালানো হয়।অভিযোগ অনুযায়ী, হামলায় অংশ নেন মুন্নার মামা হামিদ উল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ ও মিসবাহসহ নানী নয়না বেগম এ সময় লোহার রড দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬