1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুকুটিয়ায় ধানের শীষের গণজোয়ার: তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষে দিনরাত মাঠে নেতাকর্মীরা: - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

কুকুটিয়ায় ধানের শীষের গণজোয়ার: তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষে দিনরাত মাঠে নেতাকর্মীরা:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি শ্রীনগর(মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে কুকুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে (পশ্চিম নওপাড়া)ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনরাত এক করে ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ কুকুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (পশ্চিম নওপাড়া)সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ (১৬-১৭)বছর পর তারা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। নেতাকর্মীরা জানান, এই সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন। শুভ সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন।মূল লক্ষ্য: তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করা প্রচারণায় অংশ নেওয়া নেতারা জানান, তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো ধানের শীষের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহকে বিপুল ভোটে জয়ী করা। শেখ মোঃ আব্দুল্লাহকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন ও একনিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করে তারা বলেন, মুন্সিগঞ্জ-১ আসনে জয়ের মাধ্যমেই তারা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে চান।নেতাকর্মীদের উপস্থিতি কুকুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (পশ্চিম নওপাড়া)এই নির্বাচনী প্রচারণায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ রাসেল, লোকমান হোসেন,মাহবুব মোল্লা, রাজিব হোসেন শান্ত, আল আমিন, স্বপন ব্যাপারী,আনিসুর রহমান শেখ এছাড়াও এলাকার গণ্যমান্য মুরুব্বী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই প্রচারণায় অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগান ও ধানের শীষের পোস্টারে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠেছে।প্রচারণা শেষে স্থানীয় নেতা মোহাম্মদ রাসেল বলেন, “আমরা জনগণের মাঝে দারুণ সাড়া পাচ্ছি। মানুষ তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুনছে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট