1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর-২ আসনে মনজুরুল করিম রনির পক্ষে পেশাজীবী দলের প্রচার তুঙ্গে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর-২ আসনে মনজুরুল করিম রনির পক্ষে পেশাজীবী দলের প্রচার তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়। প্রচারণায় নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিশ্ব। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হযরত আলী আকন্দ। পেশাজীবী নেতৃবৃন্দ গাজীপুর-২ আসনের বিভিন্ন অলিগলি ও ব্যবসায়িক কেন্দ্রে সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন।

বক্তারা এম মনজুরুল করিম রনিকে একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি সমর্থকবৃন্দ। প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পেশাজীবী নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন পর্যন্ত তাদের এই গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট