মোঃ আলমগীর কবিরবড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাটোর:
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা মোঃ আব্দুল হাকিমের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের পাশাপাশি ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানরাও অংশগ্রহণ করেন।শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার চান্দাই, নগর, গোপালপুর, লক্ষীকোল ও মৌখড়াহাটসহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।এ সময় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে জনসম্পৃক্ততা কার্যক্রম জোরদার করেন।জোনাইল বাজার সংলগ্ন এক পথসভায় বক্তব্যকালে মাওলানা মোঃ আব্দুল হাকিম বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও ভোট কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জুনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি ভেঙে সেখানে একটি নতুন ও আধুনিক ব্রিজ নির্মাণ করা হবে। এতে করে যানবাহন চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সৃষ্টি হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, কৃষিভিত্তিক ইনস্টিটিউট স্থাপন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক মূল্যবোধ সংরক্ষণ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং সব ধর্মের মানুষের প্রতি সম্মান ও সহানুভূতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।পথসভায় তিনি রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, এলাকায় কোনো ধরনের সংঘাত, বিবাদ বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে না। তিনি বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।এদিকে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের যেসব সন্তান বর্তমানে ঢাকায় বসবাস করছেন, তাদের নিয়ে পৃথকভাবে নির্বাচনী গণসংযোগ ও পথসভা আয়োজন করা হয়। ঢাকায় বসবাসরত অতিথিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সমর্থন জানান এবং এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এসব কর্মসূচির মাধ্যমে প্রার্থী প্রবাসী ভোটারদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬