1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিএনপি জমিয়ত জোটের প্রার্থীদের নির্বাচিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বিএনপি জমিয়ত জোটের প্রার্থীদের নির্বাচিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ 

সিলেট বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটির সাথে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ওয়েজখালিস্থ কার্যালয়ে সুনামগঞ্জ জেলা জমিয়তের মাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মাওলানা আরশাদ নোমান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা হাফিজ কাউসার আহমদ প্রমুখ।বৈঠকে বিএনপি জমিয়ত জোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন আসন্ন নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ভ্রান্ত ও পথভ্রষ্টদের বর্জন করে দেশের স্বাধীনতা সার্বভোমত্ব ও প্রকৃত ইসলামি মুল্যবোধের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নেতৃবৃন্দ সিলেট-৫ আসনসহ জমিয়ত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সাধ্যমত সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।বিভাগীয় নেতৃবৃন্দ এর পুর্বে দলের কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের সাথে দরগাহপুরস্থ মাদরাসায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নেতৃবৃন্দ বাদ মাগরিব সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি জমিয়ত জোটের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট