1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শা উপজেলার অন্তর্গত বারোপোতা হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

শার্শা উপজেলার অন্তর্গত বারোপোতা হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শার্শা উপজেলার অন্তর্গত পুটখালি ইউনিয়নের  প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় বারোপোতা হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।জনসভায় আলহাজ্ব নুরুজ্জামান লিটন সরাসরি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান স্বজন প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাবেক সংসদ সদস্য মরহুম আলীকদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দামসহ শার্শা উপজেলা ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকাজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট