
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, মিরসরাই, চট্টগ্রাম
মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, পশ্চিম সাহেরখালী এলাকায় হাসান প্রফেসরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আহবান জানিয়েছেন এলাকাবাসী ।কারো অবস্থা অতটা ভালো না।। সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্যে বিনীত অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিক ভাবে জানা গেছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা—তিনি যেন তাদের এই বিপদ কাটিয়ে ওঠার শক্তি দেন।